TARUNNO WELCOMES YOU
Hope Is Where the Heart Is


একটি পরিবারের গল্প মানবতার পাশে আমরা- "তারুণ্য" একটি পরিবারের নাম। ""২০১৮ সালে একবেলা আহারের"" মধ্যে দিয়ে পথচলা শুরু সংগঠনের। "তারুণ্য" পরিবারে কাজ হচ্ছে অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো। আপনার একটি সাহায্যের হাত কি পারেনা, অন্য একটি মানুষের মুখে হাসি ফোটাতে? "তারুণ্য ফাউন্ডেশনটা" আমাদের একার নয়, এইটা আমার ও আপনার সকলের অনুদানের টাকায় পরিচালিত হয়, আমরা শুধু কিছু মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি মাত্র। আপনারা সবাই "তারুণ্য ফাউন্ডেশন" কে সহযোগিতা করুন। আপনাদের সাহায্যের হাতটুকু আমরা পৌঁছে দিবো, ঐ মানুষগুলোর মাঝে যারা একবেলা খেতে পারলে, অন্যবেলা না খেয়ে থাকে। সেই শিশুগুলোর মাঝে, যারা টাকার অভাবে লেখাপড়া করতে পারে না। হয়তো সে মানুষের কাছে পৌঁছে দিব, যার কেউ বেঁচে নেই। ★ আমাদের কার্যক্রম গুলো হলোঃ শিক্ষা সামগ্রী বিতরণ, আর্থিক সহায়তা প্রদান, ঈদবস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ। তাই আসুন, আমরা সবাই একটি পরিবার হয়ে কাজ করি, দেশ ও দেশের মানুষের জন্য।

অনুদানের পাঠানোর জন্য নিচের দেওয়া নাম্বারগুলো ব্যবহার করুনঃ * বিকাশ (পারসোনাল) ০১৯৮৬-৯১৪৪৭৮ ০১৯০৮-৬৬৩১০৫ * নগদ (পারসোনাল) ০১৯৩০-৩৫০৪৫৪ ০১৫৩৭-৩৯৭৪৫৮ * রকেট (পারসোনাল) ০১৯৮৬-৯১৪৪৭৮-৮ ০১৭৯৫-৭৯৫৭৩২-৪

ABOUT
আসসালামু আলাইকুম। মানবতার পাশে আমরা- "তারুণ্য" সামাজিক সংগঠন দ্বিতীয়বারের মতো উদ্যোগ নিয়েছে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার।
আপনারা যারা যাকাত দিবেন?. এখনই দিন দয়া করে। হয়তো আপনার যাকাতের অর্থ দ্বারা কিছু পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব।
আপনাদের আশেপাশে মানুষের পাশে দাঁড়ান। লকডাউন থাকার কারণে সমস্যা হলে আমাদের সহযোগিতা নিতে পারেন, আমরা ইনশাআল্লাহ আপনার সহযোগিতা অসহায় মানুষের হাতে তুলে দিব।
ACTIVITIES
Bringing Change

FOOD DONATION
আসসালামু আলাইকুম। মানবতার পাশে আমরা- "তারুণ্য" সামাজিক সংগঠন দ্বিতীয়বারের মতো উদ্যোগ নিয়েছে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার।
আপনারা যারা যাকাত দিবেন?. এখনই দিন দয়া করে। হয়তো আপনার যাকাতের অর্থ দ্বারা কিছু পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব।
আপনাদের আশেপাশে মানুষের পাশে দাঁড়ান। লকডাউন থাকার কারণে সমস্যা হলে আমাদের সহযোগিতা নিতে পারেন, আমরা ইনশাআল্লাহ আপনার সহযোগিতা অসহায় মানুষের হাতে তুলে দিব।

BLOOD TEST
রক্তের গ্রুপ নির্বাচন শিখতে যারা ইচ্ছুক তাদের জন্য এই পোস্ট
ব্লাড গ্রুপিংয়ের জন্য যা দরকার
১। ব্লাড গ্রুপিংয়ের ৩ টা এন্টি
(ক)Anti-A
(খ) Anti-B
(গ)Anti-D
২। জিবানু মুক্ত একটা সুই
৩।একটা কাচের স্লাইড
৪।তুলা ও
৫। জিবানু নাশক
প্রথমে জার ব্লাড গ্রুপ নির্বাচন করবেন তা হাতের যে কোন একটা আঙুল ভালো করে জীবানু মুক্ত করে নিবেন তার পরে সুই দিয়ে আঙুল এর আগায় হাল্কা খোচা দিয় কাচের স্লাইড এ ৩ ফোটা রক্ত নিবেন ছবিতে দেয়া নির্দেষনা অনুযায়ী দূরত্ব রেখে তার পরে
১ম ফোটায় এন্টি A
২য় ফোটায় এন্টি B
৩য় ফোটায় এন্টি D দিয়ে ভাল করে সুই এর গোরা দিয়ে মেশাবেন। খেয়াল রাখবেন রক্ত &এন্টি মেশানোর সময় একটা জেনো অন্ন টার সাথে না মিশে
এখন ব্লাড গ্রুপিংয়ের এর নিয়ম
১। যদি Anti -A ফাটে আর Anti-B না ফাটে তাহলে রক্তের গ্রুপ A
২। যদি Anti-A না ফাটে আর Anti -B ফাটে তাহলে রক্তের গ্রুপ B
৩। যদি Anti- A Anti-B দুইটা ই ফাটে তাহলে রক্তের গ্রুপ AB
৪। যদি Anti-A ও Anti-B একটা ও না ফাটে তাহলে রক্তের গ্রুপ O
আমরা গ্রুপ নির্বাচন শিখলাম
এখন positive আর negative নির্বাচন
Anti-D........ যদি ফেটে জায় তাহলে রক্ত +(positive)
Anti-D......... যদি না ফাটে তাহলে রক্ত —(negative)
